লালমনিরহাটের আদিতমারীতে ১০০ বোতল ESKuf এবং ১০০ বোতল Fairdyl জব্দসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:৩৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:৩৫:০৯ অপরাহ্ন
নিস্বজ প্রতিবেদক​

লালমনিরহাটের আদিতমারীতে ১০০ বোতল ESKuf এবং ১০০
বোতল Fairdyl জব্দসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২০/০২/২০২৬ তারিখ ১৪.২০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউপির ৩নং ওয়ার্ডের মদনপুর গ্রামস্থ  জনৈক শাহ জামাল, পিতা-মৃত ছলিমুদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত ইজিবাইক ও মোটরসাইকেল তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা রঙিন প্লাস্টিকের বস্তার ভিতর ১০০ বোতল এস্কাফ (ESKuf) এবং ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) এবং ০১টি মোটরসাইকেল ও ০১টি ইজিবাইক জব্দসহ ০৪ জন মাদক ব্যবসায়ী ১। হাফিজুর রহমান(২৮), পিতা-আব্দুল মজিদ, ২। মোঃ শরিফুল ইসলাম (৩৩), পিতা-মোঃ নজীর হোসেন, ৩। মোঃ আনারুল ইসলাম(২৫), পিতা-মোঃ লাবলু হোসেন ও ৪। মোঃ রবিউল ইসলাম(২৫), পিতা-মোঃ আব্দুল হামিদ সর্বসাং-বনচৌকি, ভেলাগুড়ি ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট‘দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 
থমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য এসকাফ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]