​বিমানবন্দর রেল স্টেশন হতে ৬০ কেজি গাঁজাসহ ০১ জন বড় মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:২৩:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:২৩:০২ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক 

ডিএমপি ঢাকা বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেল স্টেশন হতে ৬০ (ষাট) কেজি গাঁজা’সহ ০১ জন বড় মাদক ব্যবসায়ী  আলমগীর (৪৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।



র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।  


এরই ধারাবাহিকতায় অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ (এক) জন বড় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ডিএমপি ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ১নং প্লাটফর্ম আর.কে ফাস্টফুড নামক দোকানের সামনে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২০.৩৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আলমগীর (৪৫), পিতা- মোস্তফা, গ্রাম- দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৬০ (ষাট) কেজি গাঁজা, ০১টি মোবাইল ফোন এবং ০১ টি সীম কার্ড’সহ উদ্ধার করা হয়।


ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে রেল পথে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারী/খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]