আব্দুল্লাহপুর ফ্লাইওভারের রাস্তা সংস্কারের লক্ষ্যে ঢালাই কার্যক্রম উদ্বোধন করেন: সেলিম উদ্দিন

আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৬:১৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৬:১৯:৩৬ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নীচে নামার দুইটি অংশই অকার্যকর অবস্থায় রয়েছে দীর্ঘদিন। বেহাল দশার কারণে ছোট বড় যেকোনো আকারের গাড়ির চলাচলে অনুপযুক্ত হয়ে পরে রাস্তাগুলো। স্থানীয় জামায়াত কর্মীদের পরামর্শ ও উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন৷ 

২০শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তাগুলো সংস্কার করা হয়। বর্তমানে রাস্তাগুলো যানবাহন চলাচলের উপযোগী অবস্থায় ফিরে এসেছে। রাস্তা সংস্কার করে উদ্বোধন কালে মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন এই ছোট একটি সংস্কার কাজের ফলে জনদুর্ভোগ বহু অংশে লাঘব হলো। আমাদের জনপ্রতিনিধি যারা হোন তাদের সদিচ্ছার অভাবে জনদুর্ভোগ দিন দিন বাড়তে থাকে। ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী মানুষের দুর্ভোগ লাগবে অব্যাহতভাবে ভূমিকা রেখে যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]