​কুবির নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে সাদির–মোফাজ্জল

আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৪:১০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৪:১০:০৮ অপরাহ্ন


কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আঞ্চলিক সংগঠন ‘নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম. সাদির এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি শেখ মো. মাহবুব হোসেন এবং সাধারণ সম্পাদক ইমন আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি এস. এম. সাদির বলেন, ‘নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন একটি আঞ্চলিক ও অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন প্রধানত শিক্ষার্থীদের সাহায্য ও সহযোগিতার জন্যই গড়ে উঠেছে। বিশেষ করে নেত্রকোনা থেকে আগত সকল শিক্ষার্থীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করাই এর লক্ষ্য। আমরা একটি পরিবারের মতো। যেহেতু দায়িত্বশীলরা আমাদের ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, আমরা আশা করি সংগঠনকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমি মনে করি, সংগঠন মানেই সম্মিলিত শক্তি। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য।’

উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]