নিজস্ব প্রতিবেদক
রংপুরের বদরগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার
রংপুরের বদরগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল ইং ১৯/০২/২৬ তারিখ বিকাল ০৩.১৫ ঘটিকার সময় রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বদরগঞ্জ পৌরসভার অন্তর্গত ০৩ নং ওয়ার্ডস্থ বদরগঞ্জ জোনাল অফিস রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার জিআর নং-১০, তারিখ-১৩/০৭/১৯৯৫, জিআর নং-৬৬৭/৯৫ ইং, দায়রা-১০৫/২০০২, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড মূলে হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি শফি উদ্দিন (৬০), পিতা- মৃত কফিল উদ্দিন, সাং- খামার কুর্শা, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।