​রমজান হোক আমাদের নিজেদের আমল সংশোধনের মাস -ছারছীনার পীর ছাহেব।

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১১:৩৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১১:৩৮:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ধসঢ়;

আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- রমজান মুমিনের
জীবনে আমল ও আদর্শের এক বিশেষ প্রশিক্ষণকাল।

এই পবিত্র মাসে আমাদের মূল
লক্ষ্য হওয়া উচিত নিজেকে সংশোধন করা ও বাকি সারাটা বছর এই সংশোধনের
ধারা অব্যাহত রাখা। শুধু জানার নাম দ্বীন নয়, বরং জানার সাথে আমলের সমন্বয়ই
হলো প্রক...ত ইসলাম। আল্লাহ তায়ালা এই পবিত্র কুরআন নাযিলের মাসে মুমিন
বান্দার ইবাদাত বন্দেগীর মাধ্যমে অফুন্ত নিয়ামত ও তাঁর নৈকট্য লাভের সুবর্ণ
সুযোগ করে দিয়েছেন। কিš‘ সে ইবাদত, আমল হতে হবে ইখলাসের সাথে।

এজন্য রাতের কিয়ামুল লাইল, তারাবীহ, তাহাজ্জুদ, তিলওয়াত, দান খইরিয়াত সব
কিছুই হবে একমাত্র আল্লাহর জন্য।

খেয়াল রাখতে হবে, হারাম উপার্জনের দ্বারা
গ্রহীত ইফতার, সাহরী বা অন্য যে কোনও উদ্দেশ্যে বাস্তবায়ন করা হলে তা আল্লাহর
দরবারে কষ্মিনকালেও কবুল হবে না।

সহমর্মিতা, আত্মশুদ্ধি ও ত্যাগের উপলব্ধির
মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমার জন্য বান্দাকে রমাদ্বানের দিবস ও রজনীগুলো
অতিবাহিত করা আমাদের সকলের কর্তব্য

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইফতারের পূর্বে বরগুনা জেলার আমতলী উপজেলাধীন
আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে ছারছীনা শরীফের কুতুবুল আলম
আল্লামা শাহ্ধসঢ়;সূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ) এর ৭৪তম, মুজাদ্দেদে যামান
শাহ্ধসঢ়;সূফী হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) এর ৩৬তম ও বাহরে
শরীয়ত শাহ্ধসঢ়;সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ২য় তম
ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের ২য় দিন
একথা বলেন।

তিনদিনব্যাপী মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও মাগরীব হযরত পীর ছাহেব কেবলা
জিকিরের তা’লীম পরিচালনা করেন। এছাড়াও হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী ও
ছেলছেলার গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরামগণ বিষয়ভিত্তিক আলোচনা করেন।


২০ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক
কল্যাণ ও শান্তি কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত
হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]