নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় তিনি শিক্ষামন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্প্রতি গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে একটি তথ্যবহুল বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
উপাচার্য জানান, নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে শিগগিরই একটি পূর্ণাঙ্গ বৈঠকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সার্বিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হবে।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।