১৮০ দিনের পরিকল্পনায় প্রধান কাজ সড়কে শৃঙ্খলা ফেরানো: সেতুমন্ত্রী

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০৭:০৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০৭:০৪:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

১৮০ দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানো প্রধান কাজ বলে জানিয়েছেন রেল, নৌ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

 

সেতুমন্ত্রী বলেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। পাশাপাশি আরও কিছু করা যায় কি না সে বিষয়েও কাজ করা হচ্ছে। 

 

সড়কে চাঁদার বিষয়ে তিনি বলেন, সড়ক পরিবহনে চাঁদার কথা বলা হলেও আমি সেভাবে চাঁদা দেখছি না। যেটা নেওয়া হয় সেটা তাদের সংগঠনগুলোর কল্যাণে ব্যবহার করা হয়। আর এই টাকা সমঝোতার মাধ্যমে তোলা হয়। তবে এই টাকার সঠিক ব্যবহার হচ্ছে কি না সেটা দেখা হবে। 

 

 

রেলমন্ত্রী বলেন, মেট্রোরেলের কাজ শুরু হয়েছে। এটা দ্রুত গতিতে চলবে। 

 

এ সময় বিআরটিএ প্রকল্প নিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটিএ প্রকল্প রাষ্ট্রের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য হয়েছিল। ১২-১৪ লেনের জন্য এই প্রকল্পগুলো করা হয়। কিন্তু এখানে সেসব মানা হয়নি। মন্ত্রণালয়ের এই প্রকল্প চালানোর কোনো আগ্রহ নেই। তবে এটা বন্ধ করলেও নিয়ম মেনেই করা হবে; যাতে যা ক্ষতি হয়েছে তার পরিমাণ না বাড়ে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]