বছরের প্রথম মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:১১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:১২:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন
বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছেন। এছাড়াও জানুয়ারিতেই চারটি নৌ দুর্ঘটনায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। রেল পথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু এবং ১৭ জন আহত হয়েছেন।


আজ বৃহস্পতিবার সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে। দুর্ঘটনা সম্পর্কিত কাজ করা এই সংস্থা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।


রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ।

 
অঞ্চল অনুযায়ী ঢাকা বিভাগের দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ২৫.৫৮ শতাংশ এবং প্রাণহানির হার ২৪.৪৩ শতাংশ। সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছে সিলেটে—২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, অর্থাৎ ৪.২৯ শতাংশ দুর্ঘটনা এবং ৩.৫৯ শতাংশ প্রাণহানি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]