ইমরান খানকে মুক্ত করতে পিটিআইয়ের বাহিনী গঠনের ঘোষণা

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১১:৩৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১১:৩৪:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করতে ‘ইমরান খান রিলিজ ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আন্দোলন গড়ে তোলাই এ সংগঠনের লক্ষ্য।

 
বুধবার সুপ্রিম কোর্টের বাইরে এক সংবাদ সম্মেলনে ইমরানের ঘনিষ্ঠ সহযোগী ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এ ঘোষণা দেন। তিনি জানান, কারাবন্দি ইমরান খান তাকে একটি ‘রাজপথের আন্দোলন’ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।
 

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। ২০২২ সালে পার্লামেন্টের ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেসব মামলায় দণ্ডিত হয়ে এখন কারাভোগ করছেন তিনি। তবে ইমরান ও তার দল মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
 

সম্প্রতি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কা দেখা দেয়। সুপ্রিম কোর্টে দাখিল করা একটি মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এ তথ্য প্রকাশের পর পিটিআই ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করেছে। তবে সরকার বলছে, সাবেক প্রধানমন্ত্রী সর্বোত্তম চিকিৎসা সুবিধাই পাচ্ছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]