ফরিদপুরের মধুখালীতে হত্যা মামলায় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:১৯:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:১৯:৪৩ পূর্বাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের মধুখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামাল (৪২)’কে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২)’কে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করেছে।

 
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৮/০২/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।

অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নম্বর- ০২, তারিখ- ০১/০১/২০১৩ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২), পিতা- আ: আলী, সাং- উজান মল্লিকপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]