মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ নুরুল ইসলাম ভূঁইয়া ভুয়া ডিগ্রি কলেজের প্রবীণ শিক্ষক জহিরুল হক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি......... রাজিউন)। গত ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ৩ টায় তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি
তিনি স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রফেসর জহিরুল হক দীর্ঘদিন চারগাছ নুরুল ইসলাম ভূঁইয়া ডিগ্রি কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন।
গতকাল ১৮ ফেব্রুয়ারি (বুধবার) বাদ জোহর বড়ধুশিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ড. মোবারক হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন মিজানোর রহমান আতিকী, সাবেক ইউপি চেয়ারম্যন মোস্তবা আলী শাহিন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ানগণ।