৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৯:১৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৯:১৮:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে আটটি বিভাগীয় শহরে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 বুধবার বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বাংলা পরীক্ষা; ১০০ নম্বরের এ পরীক্ষা হবে ৩ ঘণ্টায়। অন্যান্য দিনের পরীক্ষার বিস্তারিত তথ্য কর্ম কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে- আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।


পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সহ বিস্তারিত বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]