​জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শেখ আব্দুল্লাহ"র পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৭:৪১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৭:৪১:১৫ অপরাহ্ন

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারী)  বিকাল ৪ টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে মুন্সীগঞ্জ-০১ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ'র পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত । 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা,  মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম,  সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,  শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীগণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে মুনাজাত করেন মুন্সীগঞ্জ-০১ আসনেএ মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।  

এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জান্নাত কামনা করেন ও যোগ্য প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনার জন্য জনাব তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন৷ 

সেই সাথে তিনি মুন্সীগঞ্জ-০১ আসনের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে আগামী দিনে মুন্সীগঞ্জ-০১ আসনকে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের নগরী গড়ে তুলতে দোয়া প্রার্থনা করেন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]