দৌলতপুরে ভাড়া বাসা থেকে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৬:০৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৬:০৫:৫৫ অপরাহ্ন
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

 
কুষ্টিয়ার দৌলতপুরে একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার কলেজ রোডে অবস্থিত একটি বাড়ির ২য় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি গত প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
 
জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। 
বাড়ির মালিক আসাদুল ইসলাম জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩ হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন।
 
এরপর গত কয়েকদিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দূর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় তাঁর গলিত মরদেহটি উদ্ধার করে।
 
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন , প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ।
 
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, লাশটি (৫-৭) দিন আগের এবং প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি হত্যাকান্ড। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]