ব্রাহ্মণপাড়া মুমু-রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুমু-রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন। এরপর শুভেচ্ছা বক্তব্যে প্রধান শিক্ষক জাকির হোসেন  বলেন,শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল খায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন মেম্বার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, সমাজসেবক আলাউদ্দিন, উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, জীবন খান চৌধুরী, সুরাইয়া আক্তার, শাহিনুর আক্তার, অপি আক্তার, মনিরুল ইসলাম, সুলতানা খানম চৌধুরী, সাহিদা ডাক্তার, সাবিয়া সুলতানাপ্রমুখ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমন আলী ভূইয়া, শিক্ষক রেহেনা আক্তার, শারমিন আক্তার, আল আমিন, আক্তার হোসেন ভূঁইয়া, তোফাজ্জল হোসেন আল-আমিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
 
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নৃত্য, গান ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]