ইকবাল হোসেইনের প্রতিমন্ত্রী হওয়ার আনন্দে গৌরীপুরে যুবদলের এক মণ মিষ্টি বিতরণ

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৪:২৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৪:২৭:২৮ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

১৪৮ ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আনন্দে ভাসছে তার নিজ উপজেলা ময়মনসিংহের গৌরীপুর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এ খবর শোনার সঙ্গে সঙ্গেই যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।

পরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে নেতা-কর্মীরা নেচে-গেয়ে আনন্দ মিছিল করে। এসময় প্রতিমন্ত্রী হওয়ার আনন্দ উদযাপন করে শহর ঘুরে ঘুরে এক মণ মিষ্টি বিতরণ করা হয়।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, প্রথমবারের মতো সংসদ নির্বাচনে জয়ী হয়ে এম ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় আমরা আনন্দ ভাগাভাগি করতে শহরে এক মণ মিষ্টি বিতরণ করেছি।

 পাশাপাশি  কৃতজ্ঞতা প্রকাশ করছি  বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উনি আমাদের প্রতিমন্ত্রী উপহার দিয়েছেন। নতুন প্রতিমন্ত্রী মহোদয়ের তেৃত্বে অবহেলিত গৌরীপুরের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, অবকাঠামো,  যোগাযোগ ব্যবস্থা সহ সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লাগবে এটাই প্রত্যাশা।

 ইকবাল হোসেইনের প্রতিমন্ত্রী হওয়ার আনন্দে গৌরীপুরে যুবদলের এক মণ মিষ্টি বিতরণ

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]