দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৩:৫৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৩:৫৯:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালী করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার সকাল সাড়ে ১০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উত্তর গেটে এসে শেষ হয়।


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন র‌্যালিটির নেতৃত্ব দেন। অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাঃ জাকির হোসেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক

 
মোঃ মাহবুব আলম, উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানসহ আলম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমান র‌্যালিতে অংশ নেয
র‌্যালি পূর্ব বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

 
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুরূপ র‌্যালির আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]