​শাসনগাছা টু ব্রাহ্মণপাড়া রোডে সিএনজি চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ১২:৪৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ১২:৪৭:১৭ অপরাহ্ন

 মোঃ আবদুল্লাহ বুড়িচং  প্রতিনিধি।। 

কুমিল্লার শাসনগাছা টু ব্রাহ্মণপাড়া রোডে  সিএনজি চালকদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, ব্রাহ্মণপাড়া থেকে শাসনগাছা 
 সিএনজি ভাড়া নির্ধারিত ৬০ টাকা হলেও বাস্তবে নেওয়া হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, শাসনগাছা টু বুড়িচং সিএনজি ভাড়া নির্ধারিত ৩০ টাকা নেওয়া হচ্ছে ৫০-৬০ পর্যন্ত। প্রতিদিন যাতায়াত করা শ্রমজীবী ও সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে তারা জানান।

একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্ধারিত ভাড়া ৬০ টাকা হলেও আমাদের কাছ থেকে জোর করে ৩০-৪০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এতে প্রতিদিন বাড়তি খরচ গুনতে হচ্ছে।”

তবে সিএনজি চালকদের দাবি, বর্তমানে গ্যাস সংকটের কারণে স্বাভাবিকভাবে গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক সময় বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। তারা দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]