মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নতুন নাম ফলক

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ১২:২৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ১২:২৮:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা বুধবার প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিস করবেন। ইতিমধ্যেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নতুন নাম ফলক লাগানো হয়েছে। প্রত্যেকটা অফিস সাজানো হয়েছে নতুন রূপে।


আজ সচিবালয়ে কর্মরত বেশ কয়েকজন সঙ্গে কথা হলে তারা জানায়, নতুন প্রধানমন্ত্রী প্রথম কর্ম দিবসে সচিবালয়ে আসছেন আমারা অনেক খুশি।


ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আমাদের মন্ত্রী প্রথমে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর সচিবালয়ে অফিস করবেন।

 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 
প্রসঙ্গত, প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]