তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে বেশি মূল্যে পন্য বিক্রি ও লাইসেন্স নবায়ন না থাকায় ৪ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা বলেন, মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩ ব্যবসায়ীকে বেশি মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ১৫ হাজার টাকা ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৯ ধারায় ১ ব্যবসায়ীকে লাইসেন্স নবায়ন না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।