হোসেনপুরে ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১০:১৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১০:৩০:৪৩ অপরাহ্ন



মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
হোসেনপুর উপজেলাে ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে একই গ্রামের মৃত মহর উদ্দিনের পুত্র ও আবদুল করিমের মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) হৃদরোগে আক্রান্ত হন। পরে তিনি মারা যান।
একই পরিবারের দু’জনের পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খুর্শিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]