কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ॥ গ্রেফতার ১

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:০৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:০৭:২৮ অপরাহ্ন
 
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার।


জানা যায়, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের পূর্ব আমরাজুরী গ্রামের আবু সোহরাব হাওলাদার ২২ বছরের বাক্ প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের স্বীকার হয়। ধর্ষক একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র অটোগাড়ি চালক রমজান আলী (২৭)।


মামালার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে আসামীর বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে রাস্তা থেকে ফুসলিয়ে আসামীর ঘরের পিছনের বারান্দায় চৌকিতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষকের স্ত্রী সুখি আক্তার হঠাৎ ঘরে এসে পড়ে এই ধর্ষনের দৃশ্য দেখে ফেললে ধর্ষক লম্বট রমজান দৌড়ে পালিয়ে যায়। পড়ে ধর্ষিতা নারী তার বাড়িতে গিয়ে মা বাবাকে জানালে মা হালিমা বেগম বাদী হয়ে কাউখালী থানায় ধর্ষণের অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক রমজানকে গ্রেফতার করে।


এব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়ে আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করি এবং ধর্ষণের স্বীকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]