প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী খন্দকার মুক্তাদির ও আরিফুল হককে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৭:২৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৭:২৭:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত সিলেটের কৃতিসন্তান খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।


এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক নতুন অধ্যায় সূচিত করবে। তার দূরদর্শী নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাংলাদেশকে স্থিতিশীলতা, উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি বৃহত্তর সিলেট থেকে মন্ত্রী হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর অন্তর্ভুক্তি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাদের অভিজ্ঞতা, সততা ও জনসম্পৃক্ততা সরকারের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে। তাদের সুদক্ষ নেতৃত্বে সিলেটবাসীর উন্নয়ন বঞ্চনার অবসান হবে ইনশাআল্লাহ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]