মানিকগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০১:১৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০১:১৯:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

 
মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার দাবিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 
মঙ্গলবার সকালে মাদ্রাসা ক্যাম্পাস থেকে শোভাযাত্রা শুরু হয়ে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পুরো শহরে র‍্যালির শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

 
শোভাযাত্রায় নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান। তার নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।
 

এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। স্লোগানগুলো ছিল—‘রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন রাখতে হবে। অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখুন।
 
 
শোভাযাত্রা শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো. আতিকুর রহমান বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সকলকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]