ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবক দুর্বৃত্তদের গুলিতে

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন

নিজেস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে ইমন (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের বাদ্যকর পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত যুবক থোল্লাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

আহতের ভাই মোঃ তৌফিকুল ও স্থানীয়রা জানায়, বড়িকান্দি ইউনিয়নের মনেক ডাকাত ও রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে  গত ২০২৫ সালের ১ নভেম্বর রিফাত বাহিনীর হামলায় মনেক ডাকাতের ছেলে শিপনসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সেই ঘটনার মামলায় সাক্ষী ছিলেন ইমনের ছোট ভাই সনেট।

 

এছাড়াও ইমন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিল। এ নিয়েও ওই প্রতিপক্ষের লোকজন তার ওপর ক্ষুব্ধ ছিল। এরই জের ধরে সন্ধ্যায় ইমন থোল্লাকান্দি গ্রামের বাদ্যকর পাড়া এলাকায় অবস্থান করার সময় ১৫-১৬ জন অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। এতে ইমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

 

এ বিষয়ে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, যুবক গুলিবিদ্ধ হবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। ঘটনার তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

 

এ বিষয়ে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, যুবক গুলিবিদ্ধ হবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। ঘটনার তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]