অফিস কক্ষে ফাঁটল,ঝুকিতে পাঠদান শিক্ষকদের

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১১:৫৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১১:৫৪:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
পেয়ার আলী, রানীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আরাজী গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ফাঁটল দেখা দিয়েছে |
 
১৬ ফেব্রুয়ারি ( সোমবার) সকালে স্কুলে গিয়ে দেখা যায় বিদ্যালয়টির অফিস কক্ষসহ অন্যান্য রুমগুলোতেও দেখা দিয়েছে ফাঁটল | এসব ফাঁটলের মধ্যেই ছাত্র -ছাত্রীদের  পাঠদান করাচ্ছেন শিক্ষকরা | স্কুলটিতে নেই সীমানা প্রাচীর | পাশেই নিপা ভাটার গাড়ীগুলো বিপদজনকভাবে চলাচল করাই ভয়ে থাকেন স্কুলের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা |

একাধিকবার স্কুলের সীমানা প্রাচীর এবং অফিস কক্ষ ফাঁটলের মেরামত করার জন্য শিক্ষা অফিসে আবেদন করলেও কোন লাভ হয়নি | ফলে ভোগান্তি আরো বৃদ্ধি পেতে থাকে ছাত্র ছাত্রীসহ শিক্ষকদের | 
 
প্রধান শিক্ষক নলিনী কান্ত রায় জানান- ১৯৮৭ সালে ৪ জন শিক্ষক নিয়ে পাঠদান  শুরু করলেও ২০১৩ সালে জাতীয়করণ হয় স্কুলটির |  ৩ টি ক্লাসরুম একটি অফিস নিয়ে পাঠদান করাচ্ছেন তারা | অন্যান্য নব্য প্রাইমারি স্কুলগুলো দ্বিতল ভবন হলেও আমাদের স্কুলটি পড়ে আছে অবহেলার খাতায় | স্কুল ঘরগুলোর ফাঁটলে আমরা আতঙ্কিত আছি কখন কি সমস্যার সৃষ্টি হয় | তাই উর্ধ্বতন কর্মকতাদের অনুরোধ করবে স্কুলটির সমস্যাগুলো পরিদর্শন করে দ্রুত সমধান করা জন্য | 
 
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসারকে মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায় নি  |

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]