জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১১:১১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১১:১১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে এসে একের পর জ¦ালাও-পোড়াও-বিক্ষোভ করে আবারো প্রমাণ করেছে বাংলাদেশের স্বাধীনতা-স্বাধীকার বিরোধী জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায়।

 ১৬ ফেব্রুয়ারি প্রেরিত এক বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার আরো বলেন, গত ১৮ মাস সহিংসতা-অপরাধ-দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে ছাত্র শিবির-জামায়াত-এনসিপিচক্র দেশে শান্তি চায় না; ক্ষমতা চায়।

 যদি ক্ষমতা না চাইতো, তাহলে ‘না’ জয়যুক্ত করতো। এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে মানুষের ভোটাধিকার আরো একবার হরণ করেছে ছাত্র শিবির-জামায়াত-এনসিপিসহ দেশবিরোধী দুর্নীতিতে চ্যাম্পিয়নশীপ পাওয়া অগণিত ষড়যন্ত্রকারী। এরা ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে, যে কোনো সময় যে কোনো স্থানে নাগরিকজীবন বিষিয়ে তুলতে পারে। অতএব, বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই ঘোষণাপত্র, উচ্চকক্ষের মত আত্মঘাতি সিদ্ধান্তকে প্রতিহত করতে হবে।


বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিবাজ উপদেষ্টা, আমলাসহ অন্তবর্তী সরকারের সকল কলাকুশলীদের সম্পদের সুষ্ঠু তদন্তের হিসেবে জনগণের সামনে উপস্থাপনের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে নতুন সরকারের স্বচ্ছতার পথচলা শুরু করারও দাবি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]