​গৌরনদীর সরিকলে নুরানি মাদ্রাসা ভাঙ্গাকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১০:৪১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১০:৪১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

গৌরনদীর সরিকলের মিয়ারচর দাখিল মাদ্রাসার জমিতে অবস্হিত 
নুরানি মাদ্রাসা ভাঙ্গাকে কেন্দ্র করে সংঘাতের অভিযোগ পাওয়া গেছে। 

মাদ্রাসার প্রতিষ্ঠতা মৃত একেএম  আবদুল খালেকের পুত্র মোঃ মিজান ১৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায়  অভিযোগ করে বলেন , নুরানি মাদ্রাসার প্রধান মোঃ মারফত উল্লাহ তার নিজ খেয়াল খুশিমত স্হানীয় কতিপয় অসৎ লোকদের নিয়ে মাদ্রাসা ঘড়টি বিক্রয় করে অন্যত্র সরিয়ে নিয়ে অর্থ আত্মসাৎ করার চেষ্টা  চালালে মাদ্রাসার প্রতিষ্ঠতা  একেএম আবদুল খালেকের পুত্র মিজান বাধা প্রধান করেন। ফলে  মাদ্রাসা ঘড়টি ভেঙ্গে নিতে ব্যর্থ হয়ে মিজানকে জীবন নাষের হুমকি প্রদর্শন করেন  নুরানির মাদ্রাসার প্রধান মোঃ মারফত উল্লাহ ও তার দলিয় লোকজন। 

অব্যহত হুমকির মুখে  মিজান শংকিত অবস্থায় দিন কাটাচ্ছেন  এমনটি জানিয়েছেন তিনি।

মিজান নিরুপায় হয়ে এই ঘটনাটি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে, তিনি (উপজেলা কর্মকর্তা) মিজানকে  ভবনটিতে একটি নুটিশ টানিয়ে দিতে বলেন, যাহাতে লেখা থাকবে এই ভবনটি মিয়ারচর দাখিল  মাদ্রাসার সম্পত্তিতে স্হাপিত।  নির্দেশ ক্রমে  গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমনটি জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]