নিখোঁজের একদিন পর মিললো বিএনপি কর্মীর লাশ

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১০:১৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১০:১৬:২৯ অপরাহ্ন

​শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের একদিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কাকৈইসার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জয়নুদ্দিন ঢালী স্থানীয় বিএনপি কর্মী ও খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়নুদ্দিন ঢালী মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিন মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরেন। এরপর থেকে তিনি বাড়িতেই থাকতেন। 

 

গতকাল রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জয়নুদ্দিন। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকালে পার্শ্ববর্তী কাকৈইসার এলাকার একটি আম গাছে গলায় মাফলার প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

 

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী বলেন, জয়নুদ্দিন আমাদের বিএনপি একজন সক্রিয় কর্মী ছিলেন। আজ বিকালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় একটি আমগাছ থেকে উদ্ধার করা হয়। শুনেছি একটি পক্ষের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তদন্ত করলে পুরো ঘটনা বের হয়ে আসবে বলে মনে করি। 

 

বিষয়টি নিয়ে গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক সজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত করা হচ্ছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]