​রাণীশংকৈল বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতির মেয়ে সংরক্ষিত আসনে এমপি হতে চায়

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৮:৫৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৮:৫৮:২১ অপরাহ্ন

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতি করা ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুদ্দিন বিশ্বাসের কন্যা মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস কে সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেথতে চায় স্থানীয়রা।

দীর্ঘ দুঃশাসনে-দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে মনিরা বিশ্বাস প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। সাহসিকতার পরিচয় দিয়ে দুইবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছেন। তিনি বিগত দুই দশক ধরে উপজেলা মহিলা দলের সভানেত্রী হিসাবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি'র মহাসচিব ঠাকুরগাঁয়ের অহংকার আমাদের গর্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাণীশংকৈল বাসির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মুনিরা বিশ্বাস কে সংরক্ষিত আসনে এমপি হিসেবে মনোনীত করবেন এই আশা প্রত্যাশা অনেকের।

এদিকে বাস্তবতা গল্পের কাহিনীকেও হার মানায় ,বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,ভাই মাহামুদুর নবী পান্না বিশ্বাস উপজেলা বিএনপির সহ-সভাপতি,ছোট ভাই মুনতাসির আলমামুন মিঠু বিশ্বাস বিএনপির যুগ্ন সম্পাদক। মহিলাদলের আহবায়ক মনিরা বিশ্বাসাসের স্বামী যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান চাকুরী জীবনে কখনো স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে প্রিজাইডিং কিংবা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেনি।

 আওয়ামীলীগের লোকেরা বলে তিনি বিএনপি’র পরিবার তাকে ভোটের দায়িত্ব দেওয়া যাবেনা। খোদ আওয়ামীলীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন না করলেও একটি অদৃশ্য শক্তির ইশারাই নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি। এবারও গুঞ্জন উঠেছে তিনি বিএনপির পরিবার। দেওয়া হয়নি নির্বাচনের দায়িত্ব। আশা করি দীর্ঘদিনের নির্যাতিত পরিবারটি রাজনৈতিক ভাবে আলোর মুখ দেখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]