কুড়িগ্রামে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালককে হত্যা; র‌্যাব ১৩ এর অভিযানে ঘাতক ট্রাক চালক গ্রেফতার

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০২:৪১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০২:৪১:২৯ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক

 কুড়িগ্রামে বেপরোয়া ট্রাকের
ধাক্কায় মোটরসাইকেল চালককে হত্যা; র‌্যাব ১৩ এর অভিযানে ঘাতক ট্রাক চালক গ্রেফতার                                                                                                                                                                                                                                                                                  
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
 বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত ইং ১৪/০১/২০২৬ তারিখ সময় সকাল ১০.১৫ ঘটিকায়  বাইকচালক ভিকটিম মোঃ নজরুল ইসলাম নয়ন তার নিজ বাড়ি কুড়িগ্রাম থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বের হয়ে কুড়িগ্রাম পৌরসভাধীন তারামন বিবি চৌরাস্তা পৌঁছা মাত্রই নাগেশ্বরী হতে কুড়িগ্রামগামী পাথর বোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ভিকটিমের ব্যবহৃত মোইসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে ভিকটিম ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যু বরণ করে। পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ এনামুল হক বাদী হয়ে গত ১৪/০১/২০২৬ তারিখ ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫। 
 
 
 ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। 
 
 সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৬/০২/২০২৬ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন ধবলগুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মোঃ হাবিবুর রহমান (২৫), পিতা- মোঃ নুরুজ্জামান মিয়া, সাং-চাপড়া কান্দিরহাট, থানা-পীরগাছা, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]