বানারীপাড়ায় নির্বাচনোত্তর হিন্দু জাসদ নেতাকে মারধর; দুই যুবদল নেতা বহিস্কার

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১২:০১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১২:০১:১২ অপরাহ্ন
 
রাহাদ সুমন, 
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় 
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে কেন্দ্র থেকে দুঃসংবাদ পেয়েছেন যুবদলের দুই নেতা। যুবদল থেকে বহিস্কারসহ
 
একইসাথে ওই দুই নেতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।
 
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে রোববার ( ১৫ ফেব্রুয়ারী) দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
 
প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
 
সূত্রে আরও জানা গেছে, বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। 
 
এজন্য যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।



জানা গেছে, জাতীয় নির্বাচনের পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) যুবদলের ওই দুই নেতা বাংলাদেশ জাসদের বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরাজ বিভাষ ঋষীকে মারধর করে গুরুতর আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিভিন্ন মাধ্যমে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হলো।
 
তবে এ ব্যাপারে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেসবিজ্ঞপ্তিতে তারা তাদের বহিস্কারের বিষয়টি দেখেছেন। তবে এ সংক্রান্ত কোন নির্দেশনার কাগজ এখনও তারা হাতে পাননি।  ###
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]