রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
: রংপুরে বদরগঞ্জে গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রদল নেতাকে জমি নিয়ে বিরোধে জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ ঘটেছে।১৩ ফেব্রুয়ারী সকালে বুড়িপুকুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হুমকি পাওয়া ঐ ছাত্রদল নেতার নাম সায়েম প্রামানিক। এঘটনায় ঐ দিন রাতেই ভুক্তভোগী সায়েম প্রামানিক বদরগঞ্জ থানায় আনারুল ইসলামকে প্রধান অভিযুক্ত করে ২২ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন।
: ভুক্তভোগী লিখিত অভিযোগ বলেন,মোকসেদুল নামে এক ব্যাক্তি আমার সম্পর্কে ফুপা হয়। গত ১১ জানুয়ারি বুধবার সকালে বিবাদীরা তার কবলাকৃত জমিতে ধানেরচারা উপড়ে ফেলে।এরপরে বিবাদীরা দেশিয় অস্ত্র সজ্জিত হয়ে আমার বাড়িতে এসে আমাকে হত্যার জন্য খুঁজতে থাকে।আমি ভয়ে একটি ঘরে যেয়ে লুকিয়ে পড়ি।পরে বিবাদীরা আমাকে না পেয়ে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়।
: ডাঙ্গাপাড়া গ্রামে অন্তত ৫ জন বাসিন্দা বলেন, সায়েমের অভিযোগ সত্যি। তারা দলবদ্ধ এসে সায়েমকে খুঁজতে থাকে তাকে না পেয়ে বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়। এ ঘটনায় সুস্থ বিচার চাই আমরা।
সায়েমের বাবা মোক্তার হোসেন বলেন,আমি ও আমার পরিবার বিবাদীদের হুমকির ভয়ে আতঙ্কে আছি। আমি প্রশাসন কাছে এর বিচার চাই।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।