ওমর ফারুক খান নাটোর প্রতিনিধি:
কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা—কারা স্থান পাবেন তার মন্ত্রিসভায়, তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
উচ্চশিক্ষিত ক্লিন ইমেজের কয়েকজন তরুণ সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জানা গেছে।
বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপির মহিলা নেত্রীদের মধ্যে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসন থেকে নবনির্বাচিত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে।