চাঁদাবাজ ও দূনীতি মুক্ত উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করলেন নবনির্বাচিত এমপি এটি এম আজহার।

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ১২:১৮:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ১২:১৮:০৫ পূর্বাহ্ন
 
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
আপনাদেরকে পাশে নিয়েই আমি এলাকার উন্নয়নের পাশাপাশি ইসলামের খেদমত করে বাকি জীবনটুকু অতিবাহিত করতে চাই।দুই উপজেলা কোন চাঁদাবাজি ও দুনীতি থাকবেনস। আপনারা যে আশায় যে কারণে আমাকে ভোট দিয়েছেন আমি সেই কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই।
 
তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আসনে ইতিপূর্বে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এত বিশাল ভোটের ব্যবধানে কেউ নির্বাচিত হয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার সর্বসাধারণ যেভাবে আমাকে সম্মান দিয়েছে এই সম্মানটুকু আমি রক্ষা করতে চাই। আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি। যারা দেননি তাদেরও এমপি এখানে আলাদা করে দেখার কোন সুযোগ নেই।
 
এটিএম আজহার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমার তো ফাঁসি নির্ধারিত করে রেখেছিল। বাড়ির পাশে কবর কোথায় হবে সেটিও প্রশাসনের লোকজন নির্ধারণ করে দিয়েছিল। মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো আমার হাত দিয়ে ভালো কিছু করিয়ে নেবেন। আমিও আপনাদেরকে সঙ্গে নিয়ে ভালো কিছু করতে চাই।
 
আমি ১৪ বছর জেলখানায় থাকার আগে এই এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থেকে অনেক কাজ করেছি। এখন যেহেতু এমপি নির্বাচিত হয়েছি কাজ করার পরিধি আরো বেড়েছে। সরকারি বরাদ্দের অর্থের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে বদরগঞ্জ তারাগঞ্জের উন্নয়নে ব্যয় করা হবে।
 
আমি কখনো কোনো পক্ষপাতিত্ব করিনি ভবিষ্যতে পক্ষপাতিত্ব করার প্রশ্নই আসে না। আমার কাছে দুই উপজেলার সবাই সমান। তবে আমি যেহেতু কেন্দ্রীয় নেতা সে ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে। অনেকে এমপি হওয়ার পরে এলাকায় আর সাধারণ মানুষের পাশে থাকেন না।
 
নিজেকে এবং নিজেদের পরিবার আত্মীয়-স্বজন ছাড়া কাউকে কোন পাত্তা দেন না। আমার ক্ষেত্রে এমনটি কখনো হবে না। আমি জনগণকে কখনো ছেড়ে যাইনি কখনো যাবো ও না। এখন যেভাবে আমাকে পাশে পাচ্ছেন যতদিন বেঁচে আছি এভাবেই আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ।
 
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয় মানুষ কষ্ট পায়। যেভাবে মানুষ ভালোবেসে আমাদেরকে বিশ্বাস করে বিপুল ভোটে বিজয়ী করেছে তাদের সেই আত্মবিশ্বাস রক্ষা করতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান চোখে দেখতে হব।
 
সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের কাছে সবাই সমান। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আমাদের আচর-আচরণ ও ব্যবহার এবং কাজ কর্ম দেখে মানুষ মূল্যায়ন করবে। তাই নেতাকর্মীদের ভেবেচিন্তে সামনে পা বাড়াতে হবে।
 
ভালো কাছে সহযোগিতার পাশাপাশি সকলের কাছে দোয়া চান তিনি।
 
উল্লেখ্য এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জে ১ লাখ ৩৯হাজার ৬৮০  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৮৬২ ভোট। ৫৯৮১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]