পঞ্চগড়-১ আসনের প্রাথমিক ফলাফল

আপলোড সময় : ১২-০২-২০২৬ ১১:৫৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ১১:৫৫:২৩ অপরাহ্ন
 
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি 
 
২২,৮৭২ ভোটে এগিয়ে নওশাদ জমির
 
পঞ্চগড়-১ আসনের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী নওশাদ জমির মোট ১ লাখ ৬৮ হাজার ৫০১ ভোট পেয়ে প্রাথমিকভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ জোটের প্রার্থী সার্জিজ আলম, প্রতীক শাপলা কলি, পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬২৯ ভোট।
 
দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২২ হাজার ৮৭২ ভোট। এই ব্যবধানেই প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন নওশাদ জমির। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এ ফলাফলকে চূড়ান্ত বলা যাচ্ছে না।
 
এবারের নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
 
ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে নওশাদ জমিরের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]