সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি;
কথায় আছে মৃত্যুর পরে চির নিদ্রার শান্তির ঘুমের স্হান কবর, আর যদি সেই শেষ আশ্রয় টুকুও হারিয়ে ফেলে কবর বাসী তাহলে দুনিয়ার জবাব দিহিতায় পরে থাকবে বেঁচে থাকা মানুষ গুলো। ঠিক এমনটা লক্ষ্য করা গেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের ঝাড়বাড়ি কবর স্হানটি, শুধু একটা দুটি নয় তিন তিনটি কবর স্হান আজ কিছু ভুমি খেকো মানুষের দখলে, কবর স্হান কেটে করা হচ্ছে চাষাবাদ সরকারি খাস জমি হওয়ায় বেপরোয়া ভাবে দিনদিন দখলে নিচ্ছে ভূমি খেকোরা, নিস্তার পাচ্ছেনা তাদের হাত থেকে কবর বাসী শেষ আশ্রয় টুকুও আজ বিলিনের পথে।
এখানে ঘুমিয়ে রয়েছেন বিখ্যাত সুফিসাধক জামাল পীর কত বছর পূর্বে তিনি এখানে এসেছিলেন তাও সবার অজানা, হয়তো একদিন এই ভুমি খেকোদের কবলে পরে শেষ হতে পারে তার মাজার শরীফ।স্হানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, আমার মা বাবা, দাদা দাদি এখানে ঘুমিয়ে আছে কিন্তু কবর স্হান দখলের ফলে আমার দাদা দাদির কবর আজ বিলিন, স্হানীয় বাসিন্দা আব্দুর রাজাক জানান আমি যখন ছোট তিনটা কবর স্হান বিশাল ছিল, কিন্তু আজ দেখছি আমার নানার কবরটি নেই, সেখানে করা হয়েছে ভূট্রা চাষ। তাই শুধীমহল ও এলাকা বাসির অনুরোধ প্রশাসনের হস্তক্ষেপে এই কবর স্হানটি ভূমি খেকোদের হাত থেকে দখল মুক্ত করা।