যশোর ৫ (মণিরামপুর) ‎শেষ প্রচারনাসভায় কলস প্রতীকের পক্ষে জনসমুদ্র

আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৩:১৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৩:১৫:২১ অপরাহ্ন
 
‎
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
‎আগামীকাল ভোট! দীর্ঘদিন পর বাংলাদেশে হতে যাচ্ছে স্বতঃস্ফূর্ত নির্বাচন। সংসদীয় আসন যশোর ৫( মণিরামপুর) এ তিন হেভিওয়েট প্রার্থীর মধ্য স্বতন্ত্র প্রার্থী এম ইকবাল হোসেনের সর্বশেষ প্রচারনায় উপজেলার রাজগঞ্জ হাইস্কুল মাঠে সোমবার অনুষ্ঠিত হয়েছে কলস প্রতীকের।

উক্ত সভায় প্রধান অতিথির বক্ত্যবে,ভবদহ সমস্যার স্থায়ী সমাধান,উপজেলা স্বাস্থ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিত,ঝাপা বাউড়কে দূষনমুক্ত করা সহ এক গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতী ব্যক্ত করেন যশোর-৫ মনিরামপুরে স্বতন্ত্র কলস প্রতিকের প্রার্থী এম.শহীদ ইকবাল হোসেন। তবে,সোমবার বিকেলে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রাজগঞ্জ হাই  স্কুল মাঠের জনসভাটি মুহূর্তেই জনসমুদ্রে পরিনত হয়।
 
‎বিকেল তিনটার মধ্যে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কলস প্রতিকের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারি হাজির হন রাজগঞ্জ হাই স্কুল মাঠে। বিকেলে চারটার মধ্যে বিশাল এ খেলার মাঠে লোকে লোকারন্য হয়ে যায়। এসময় জনসভাস্থলে তিল ধরনের ঠায় না থাকায় মাঠ ছাপিয়ে রাজগঞ্জ বাজার, রামপুর মোড়, হানুয়ার মোড়, কলেজ মোড় পর্যন্ত জনসভার বিস্তৃতি লাভ করে। জনসভার দক্ষিন প্রান্তের মসজিদের ছাদ, প্রশাসনিক ভবনসহ আশপাশের বসতবাড়ির ছাদে মানুষের উপছেপড়া ভীড় ছিল লক্ষনীয়। জনসভাটি শেষ পর্যন্ত জনসমুদ্রে পরিনত হয়।
 
‎শিক্ষক কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং মাহাবুব হাসান ফারুক ও অ্যাডভোকেট শামছুজ্জামান দীপুর যৌথ সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুল হাই, ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলা, সাধারন সম্পাদক মফিজুর রহমান প্রমূখ।
 
‎এ সময় পশ্বিম অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত কলস প্রতীকের সমার্থকেরা উপস্থিতি দেখে নিজেরাই প্রকাশ করেন,রাজগন্জে এত মানুষ একসাথে হতে আগে কেউ দেখেনি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]