সুন্দরবনে দুটি ট্রলারসহ ২৫ জেলে আটক, ৪০০ কেজি পারশে মাছের পোনা জব্দ

আপলোড সময় : ১১-০২-২০২৬ ০১:২৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ০১:২৮:৪৯ অপরাহ্ন
 
বাগেরহাট প্রতিনিধিঃ
 
সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণ ও পরিবহনের দায়ে বনরক্ষীরা দুটি ফিশিং ট্রলারসহ ২৫ জন জেলেকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ৪০০ কেজি পারশে মাছের পোনা।
 
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 
 
তিনি জানান, বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার দিবাগত রাতে বলেশ্বর নদীতে নিয়মিত টহল পরিচালনা করেন। টহলকালে সুন্দরবন থেকে ফিরে আসা একটি ফিশিং ট্রলার আটক করা হয়। ট্রলারটি তল্লাশি করে ১৫০ কেজি পারশে মাছের পোনা উদ্ধার করা হয় এবং এতে থাকা ১০ জন জেলেকে আটক করা হয়।
 
এদিকে, একই দিন সোমবার সন্ধ্যায় সুন্দরবনের কোকিলমুনি এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও একটি ফিশিং ট্রলার আটক করে বনরক্ষীরা। ওই ট্রলার থেকে ২৫০ কেজি পারশে মাছের পোনাসহ ১৫ জন জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বাড়ি খুলনা জেলার দাকোপ ও পাইকগাছা উপজেলায় বলে জানানো হয়েছে।
 
বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
ছবির ক্যাপশনঃ সুন্দরবনে ট্রলার বোঝাই পারশে মাছের পোনাসহ আটক জেলেরা।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]