ভোলার ৪টি আসনে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা

আপলোড সময় : ১১-০২-২০২৬ ১২:৫২:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ১২:৫২:০০ অপরাহ্ন
 
আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি 
 
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্টিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই সোমবার মধ্য রাত থেকে সারা দেশে শেষ হচ্ছে প্রার্থীদের নির্বাচনের প্রচার প্রচারনা। তার অংশ হিসাবে ভোলার ৪টি আসনে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা। 
 
ভোলা সদর - ১ আসনে বিএনপি জোটের গরুর গাড়ি প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ'র সমর্থনে সন্ধ্যার পরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী , জামায়াতে ইসলামীর প্রার্থী নজরুল ইসলাম এর সমর্থনে বিকাল ৪টায় ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে নির্বাচনী শেষ গনমিছিল অনুষ্ঠিত হয়ে। অপরদিকে, ইসলামি আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাও. ওবায়েদুর রহমানের শেষ নির্বাচনী জনসভা গতকাল রোববার সন্ধ্যায় ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
 
ভোলা - ২ আসনের দৌলতখান উপজেলায় সকাল ১১টায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর সমর্থনে নির্বাচনী শেষ জনসভা অনুষ্টিত হয়েছে। তার সমর্থনে বোরহানউদ্দিন উপজেলায় বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি মাও. ফজলুর রহমান এর পক্ষে বিকাল - ৪টায় গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 
ভোলা - ৩ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গতকাল রোববার তজুমদ্দিন উপজেলায় তার শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তার সমর্থনে বিএনপির আয়োজনে লালমোহন উপজেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থীত (পিডিএফ) এর মনোনীত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল ইসলাম নাইম এর সমর্থনে সোমবার বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলায় শেষ নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 
ভোলা - ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নয়ন এর সমর্থনে আজ বিকাল ৩ টায় চরফ্যাশন নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল এর পক্ষে গত ৪ তারিখে চরফ্যাশন টিবি স্কুল মাঠে এবং ৬ তারিখে মনপুরা উপজেলায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]