সুহেল চৌধুরীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

আপলোড সময় : ১০-০২-২০২৬ ১১:৫২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ১১:৫২:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিশ্বনাথ–জগন্নাথপুর বাস মালিক সমিতির চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর আকস্মিক ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

সোমবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে মিছিলের বহর নিয়ে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 সুহেল আহমদ চৌধুরী ছিলেন একজন ত্যাগী, জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। দলীয় আন্দোলন-সংগ্রামে তার অবদান বিশ্বনাথবাসীসহ সিলেট জেলার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরমিফতাহ্ সিদ্দিকী এক শোক বার্তায় বলেন,ণ করবে। বিএনপি ও অঙ্গসংগঠনের জন্য তার এই অকাল প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন-আমিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]