যশোর ডিসি অফিসে পর্যবেক্ষক কার্ড নিতে সাংবাদিকদের ভোগান্তি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

আপলোড সময় : ১০-০২-২০২৬ ১১:১২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ১১:১২:১৭ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিক পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক ও ক্যামেরাপার্সন। সকাল থেকে কার্ড নিতে এসে দীর্ঘ কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ে কার্ড বিতরণ শুরু না হওয়ায় ভিড় বাড়তে থাকে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পর্যাপ্ত বুথ ও জনবল না থাকায় কার্ড বিতরণ প্রক্রিয়া ধীরগতির হয়ে পড়ে। এতে অনেক সাংবাদিক নির্ধারিত কাজ ফেলে অপেক্ষায় থাকতে বাধ্য হন।
 
সাংবাদিকদের অভিযোগ, আগেভাগে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নির্দিষ্ট তালিকা না থাকায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চাপ বেশি থাকায় কিছুটা বিলম্ব হয়েছে, তবে দ্রুত কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]