সারাদেশের প্রচার শেষে নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান

আপলোড সময় : ১০-০২-২০২৬ ১০:০৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ১০:০৮:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনি প্রচারের কয়েক দিন সারাদেশ চষে বেড়ানোর পর এখন রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সারাদেশে নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে কথা বলছেন টেলিফোনে। কোন এলাকায় কী অবস্থা, সে তথ্য নিচ্ছেন প্রার্থীদের কাছ থেকে। বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি।  একই সঙ্গে নিজের কার্যালয়ে সাংগঠনিক কাজও সারছেন।



ভোটের প্রচারের শেষ দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান এখন গুলশানে অফিস করছেন। সকাল থেকে সারাদেশে প্রার্থীদের খোঁজ-খবর নিয়েছেন। নিজে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। সারাদেশে পরিবেশ কেমন তা তিনি জেনেছেন। সকাল থেকেই কর্মব্যস্ত সময় অতিক্রান্ত করেছেন। দুপুরে গুলশানের বাসা থেকে নিজের কার্যালয়ে যান তিনি। এবারের নির্বাচনে সমমনা দলগুলোর জন্য ৯টি আসন ছেড়ে ২৯১ আসনে লড়ছেন ধানের শীষের প্রার্থীরা। গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে দলের নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান।
 

এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের মৌচাক, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জের সোনারগাঁও, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকার উত্তরা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরে একটানা নির্বাচনি জনসভায় হাজির হয়েছেন তিনি। সব মিলিয়ে ঢাকাসহ সারাদেশে ৯ দিনে ৪১টি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। দলের প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষে ভোট চেয়েছেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর বলেন, ধানের শীষে ভোট চেয়ে এসএমএস ও চেয়ারম্যানের রেকর্ডেড কল পাঠানো হয়েছে ভোটারদের কাছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]