​মাদরাসায় অপরাপর শিক্ষার্থীদের ভর্তি করালেও মুমিনাকে ভর্তির সুযোগ না দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৯:০০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৯:০০:১২ অপরাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

পার্বত‍্য 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসায়  মু‌মিনা বিন‌তে হোসাইন নামের এক শিক্ষার্থীকে প্রথম শ্রেণিতে ভর্তি না করানোর অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

ভুক্তভোগীর ভাষ্য মতে তার বড় বোন একই মাদরাসার ফা‌জিল ২য় বর্ষের ছাত্রী। বড় বোনের সা‌থে ১ম শ্রেণি‌তে ভ‌র্তির আগ্রহে ২১ জানুয়ারী ২০২৬ ভ‌র্তি ফরম ক্রয় ক‌রে ২২ জানুয়ারী ফরমটি জমা প্রদান কর‌তে আস‌লে মাদ্রাসা কর্তৃপক্ষ ফরম জমা না রাখায় ২ ফেব্রুয়ারী মাদ্রাসার সভাপ‌তি ও এডি‌সি (রাজস্ব) বান্দরবানের নিকট ভর্তির অনুম‌তি গ্রহণ করে এবং ৯ ফেব্রুয়ারী মাদ্রাসার সহ সভাপ‌তি তোফাইল আহমদ এর নিকট হ‌তেও অনুম‌তি গ্রহণের পরও মাদ্রাসায় ভ‌র্তি না নিয়ে গেইট বন্ধ ক‌রে রা‌খে কর্তৃপক্ষ। পুনরায় সভাপ‌তিকে ফোন কলের মাধ্যমে অব‌হিত করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সহ সভাপ‌তি‌কে জানানো হলে তি‌নি ১০ ফেব্রুয়ারী  মাদরাসায় যেতে বললে সেদিনও কোন সাড়া পায়নি তারা। 

ভুক্তভোগীর পিতা অত্র মাদ্রাসার  অধ্যক্ষ মৌলভী সৈয়দ হুসাইনের অভিযোগ

৯ ফেব্রুয়ারী তার মেয়েকে  ভ‌র্তি না করা‌লেও অপরাপর ৫ জন শিক্ষার্থী‌কে ভ‌র্তি করান মাদ্রাসা কর্তৃপক্ষ।

বড় বোনের সাথে মাদরাসায় ভর্তি হওয়ার সু‌যোগ সৃ‌ষ্টি ক‌রে দেয়ার জন‌্য মাদ্রাসা ক‌মি‌টি সুশীল সমাজ অ‌ভিভাবক সমাজসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি  আকর্ষণ কর‌েছে মুমিনা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]