কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণ অধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা

আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৬:৪৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৬:৪৫:৪৪ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে বড় প‌রিব‌র্তন এসে‌ছে। প্রচারণার শেষ সম‌য়ে এসে গণঅধিকার পরিষদের প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁ‌ড়ি‌য়ে‌ছেন।
 
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় উপ‌স্থিত হ‌য়ে আক‌স্মিক এ ঘোষণা দেন বিন ইয়ামিন মোল্লা।
 
তার এমন সিদ্ধান্তে কু‌ড়িগ্রাম-১ আস‌নে ভো‌টের রাজনী‌তি‌তে নতুন মেরুকরণ তৈরি হয়েছে বলে ম‌নে কর‌ছেন ভোটাররা।
 
জনসভায় গণঅধিকার পরিষদের প্রার্থী (ট্রাক) বিন ইয়ামিন মোল্লা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিতে এই জনসভায় এসেছি। তি‌নি নির্বাচিত হয়ে তার প্রতিশ্রুত কাজগুলো করবেন ব‌লে আশাবাদ ব‌্যক্ত ক‌রেন।
 
সভায় জামায়াতের কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী উপজেলা নেতৃবৃন্দসহ ওই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।
 
১৪টি ইউনিয়ন ও এক‌টি পৌরসভা নি‌য়ে কু‌ড়িগ্রাম-১ (না‌গেশ্বরী ও ভূরুঙ্গামারী) গ‌ঠিত। এ আস‌নে মোট ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এরম‌ধ্যে নারী ভোটার ২ লাখ ৮২ হাজার ৫৫১, পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৪২৪ ও তৃতীয় লি‌ঙ্গের ৩ জন। ‌
 
বিন ইয়া‌মিন মোল্লা ছাড়াও এ আস‌নে বর্তমা‌নে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন। তারা হ‌লেন- বিএনপির প্রার্থী মোঃ সাইফুর রহমান রানা, জামায়াতের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মুস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ হারিসুল বারি রনি, জাকের পার্টির প্রার্থী মোঃ আব্দুল হাই মাস্টার।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]