সংসদে জানতে চাইবো গোলাপগঞ্জ- বিয়ানীবাজারে কেন গ্যাস নেই-মোহাম্মদ সেলিম উদ্দিন

আপলোড সময় : ১০-০২-২০২৬ ০১:০৯:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ০১:০৯:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সংসদের প্রথম অধিবেশনে গিয়ে জানতে চাইবো এতদিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীকে কেনো গ্যাস থেকে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর, সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ সোমবার বিকালে পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন ও সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ ও ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুনের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়বে আমীর ও মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর কাজী মুহাম্মদ জমির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা মুহাম্মদ বাবুল খান, নুরুল ইসলাম,  আবু বক্কর নাসিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, এনসিপি সমন্বয়ক  সুপ্রিয় বড়ুয়া ও  সিলেট জেলা শিবিরের সেক্রেটারি আদিলুর রহমান প্রমূখ।

 গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এ দু’টি উপজেলা প্রবাসী অধ্যুষিত প্রাকৃতিক সম্পদও সমৃদ্ধ।  কিন্তু তারপর এ দু’টি উপজেলার সাথে এতদিন বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের কলকাতিনি বলেন,রখানা চলে অথচ এই অঞ্চলের মানুষ গ্যাস থেকে বঞ্চিত। 

তিনি আরও বলেন, খুব শীগ্রই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দিনবদল হতে যাচ্ছে। আগামীদিনের সূর্যদয় যেমন সত্য এই দুই উপজেলার উন্নয়নও তেমন সত্য।  আমি এমন এলাকা গড়ে তুলতে চাই যেখানে আপনি দরজা খুলা রেখে ঘুমাতে পারবেন, দোকান খুলা রেখে  নামাজে যেতে পারবেন। তিনি এমন আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে  দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ময়দানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]