​ঘাটাইলে শেষ মুহুর্তের প্রচারনায় উত্তাপ ভোটের মাঠ

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:১৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:১৩:৪৯ অপরাহ্ন


 মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি ঃ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাউন্টডাউন শুরু হয়েছে। মাত্র ২ দিন বাকি থাকতেই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জুড়ে উৎসবমুখর ভোটের দৃশ্য দেখা যাচ্ছে। প্রার্থীরা ঘরে ঘরে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন, মিছিল-মিটিং হচ্ছে, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনপ্রিয়তা, ভূমিকা ও বিজয়ী সম্ভাবনা নিয়ে চলছে বিশ্লেষণ।


ঘাটাইল উপজেলায় চায়ের দোকানগুলো এখন পলিটিক্যাল ডেস্কে পরিণত হয়েছে। শীতের দিনে চুমুক চুমুক চায়ের সঙ্গে চলছে রাজনৈতিক আলোচনা।  উপজেলার ধলাপাড়া বাজারের এক চায়ের দোকানি জানান, আগের দিনে যেখানে ২ কেটলি চা বিক্রি হতো, এখন সেখানে ১০ কেটলি বিক্রি হচ্ছে। 


ব্যবসায়ী আমিনুল রহমান বলেন, পুরো দেশেই ভোট আর রাজনৈতিক আলোচনা চলছে। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।


সাগর দীঘি বাজারের চা দোকানি বলেন, নির্বাচনী ভিড় সামলাতে  নতুন কেটলি ও  নতুন কাপ কিনেছি।


গারোবাজারের মতিউর রহমান ডাঃ  বলেন, ভোটের মাঠে এবার খেলা জমছে। আগের মতো কেউ ফাঁকা মাঠে গোল দিতে পারবে না। লড়াই হবে সেয়ানে-সেয়ানে। আমরা সৎ ও আদর্শবান প্রার্থীকে নির্বাচিত করতে চাই।


টাঙ্গাইল ( ৩) ঘাটাইল আসেন মোট ১২২টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন, যার মধ্যে পুরুষ ১,৯১,৮৬৪, নারী ১,৯০,৮৫৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। 


নির্বাচন বাংলাদেশের জন্য গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। ঘাটাইল উপজেলা জুড়ে গ্রামগঞ্জ থেকে হাটবাজার, চায়ের দোকান ও সড়ক মোড় পর্যন্ত ভোটের উত্তেজনা ও নির্বাচনী উৎসবের ঢেউ ছড়িয়ে পড়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]