ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহত

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৬:৩৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৬:৩৩:২৯ অপরাহ্ন
 
ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি :

 
 দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় পতিত হয়ে চালক মোঃ মখলেছুর রহমান (৩৬) নিহত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৪টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় পায়ার সার্ভিস অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত কাভার্টভ্যান চালক মোঃ মখলেছুর রহমান দিনাজপুর সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের ঝানজিরা উত্তর হরিরামপুর গ্রামের মোঃ শাহাজ উদ্দিনের ছেলে। তিনি ফুলবাড়ী উপজেলার প্রাণবঙ্গ মিলস্ লিমিটেডের মালামাল পরিবহনের কভার্টভ্যান চালক ছিলেন।
 মোঃ মখ
 
পুলিশ জানায়,লেছুর রহমান শুক্রবার বিকালে রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলস্  থেকে পণ্য বোঝাই কভার্ডভ্যানে (নাম্বার - ঢাকা মেট্রো -উ ১১- ৩৬৯৯) মালামাল নিয়ে ফুলবাড়ী শহরে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সামনে অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে। সংবাদ পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্দার দল তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে চালক মোঃ মখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ দূর্ঘটনার চালক মোঃ মখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলস্ লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]