দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৪:৫৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৪:৫৬:১৬ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির পাঁচ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিয়ার রহমান মুন্সি ও সদস্য সচিব আব্দুস সোবহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- উলিপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ (মিন্টু) মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আলম মিয়া, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আমিন (পাঠান), আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আমজাদ হোসেন ও মোঃ ইউনুছ আলী।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুস সোবহানের প্রকাশ্য বিরোধিতা, নির্বাচনকালীন প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সূত্র জানায়, উলিপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সোবহান দলে যোগদানের পর থেকেই সাংগঠনিক দুর্বলতা ও তৃণমূল কর্মীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ দীর্ঘদিনের। 
 
এ পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রার্থী মোঃ আব্দুস সোবহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দলের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী। তারা ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী ডাঃ মোঃ আক্কাস আলীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]